October 25, 2026, 4:00 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

চাঁদপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী রাশিদা আক্তারের মনোনয়নপত্র  সংগ্রহ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) থেকে প্রার্থিতা নিশ্চিত করলেন রাশিদা আক্তার।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি নিজে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া স্বাক্ষরিত মনোনয়নপত্রে তার নাম চূড়ান্ত করা হয়। দলের নিবন্ধন নম্বর ৫০ ব্যবহার করে ২৬১, চাঁদপুর-০২ আসন থেকে এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সমর্থকরা তার সঙ্গে ছিলেন। এ সময় উপস্থিত নেতারা জানান, চাঁদপুর-২ আসনে পরিবর্তন ও উন্নয়নের রাজনীতি এগিয়ে নিতে রাশিদা আক্তারই জনগণের প্রত্যাশার প্রতিচ্ছবি।

মনোনয়ন সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিদা আক্তার বলেন, এবি পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা জনসেবার মাধ্যমে সফল করতে চাই। এ এলাকার মানুষের সমস্যা সমাধান ও উন্নয়নের ধারা এগিয়ে নেওয়াই আমার প্রথম কাজ।

চাঁদপুর-২ আসনে নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থী তালিকা সামনে আসতে থাকায় এখনই নির্বাচনী মাঠে উত্তাপ বাড়তে শুরু করেছে বলে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা