October 10, 2026, 11:29 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

চাঁদা না দেওয়ায় বন্ধ ঘরের কাজ প্রশাসনের সাহায্য চেয়ে নাসিমা জামানের সংবাদ সম্মেলন

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার গাজীপুরে ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় ঘরের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ। প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেন নাসিমা জামান।

গতকাল ০৪ ডিসেম্বর বুধবার রাতে নগরীর বাটপাড়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, অভিযুক্ত ব্যক্তিরা হলেন, হারুনুর রশিদ, ষোলনল ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য জাহাঙ্গীর আলম, মো. বিল্লাল হোসেন, আওয়ামী লীগের নেতা মোহন মিয়া ও সাইফুল ইসলাম সাগর।

ভুক্তভোগী নাসিমা জামান সংবাদ সম্মেলনে বলেন, আমার বাবার বাড়ি বুড়িচং গাজীপুরে। সেখানে আমার স্বামীর কষ্টার্জিত টাকা দিয়ে ২০১৪ জায়গা কিনি। কিছু দিন আগে সেখানে ঘরের কাজ শুরু করি। কাজ শুরু করার পর গত ৯ ডিসেম্বর ৫ লক্ষ টাকার চাঁদার দাবি করে জাহাঙ্গীর সহ অভিযুক্ত ব্যক্তিরা। টাকা না দেওয়ায় তার আমার ঘরের কাজ বন্ধ করে দেয়। এবং আমাদেরকে মারধর করে। আমার অনেক জিনিসপত্র ক্ষতি করে।

আমি বিষয়টি সামাজিক ভাবে জানিয়ে আবার কাজ শুরু করলে গত ১৫ নভেম্বর আবার গিয়ে আমাদের উপরে হামলা করে। আমার মিস্ত্রিকে মারধর করে আবার কাজ বন্ধ করে দেয়। আমি অসহায় হয়ে থানাতে গেলে তারা আমাকে কোর্টে মামলা করতে বলে। তারপর আমি কোর্টে মামলা করি। মামলা করার পর থেকে তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। আমি প্রশাসনের কাছে জানতে চাই নিজের কষ্টের টাকা দিয়ে জায়গা কিনে কেন আজ  চাঁদার জন্য হয়রানির শিকার হতে হচ্ছে।  আমি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই যাতে আমি আমার ঘরের কাজটি নির্বিঘ্নে শেষ করতে পারি। চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

মামলার তদন্ত অফিসার এস আই লিটন ঘোষ বলেন, মামলার তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে আমি আদালতে রিপোর্ট পাঠাবো। আর মামলার কারণে তাদেরকে যদি কেউ হুমকি ধমকি দেয় তাহলে তাদেরকে বলেন থানায় অভিযোগ করার জন্য আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা