October 24, 2026, 9:54 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

ছেংগারচরে AMV BBDO বিজ্ঞাপন সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডের নবাবনগর হাসান মিয়াজির বাড়িতে সোমবার (৩ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা বিজ্ঞাপন সংস্থা AMV BBDO-এর উদ্যোগে ৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাখোয়াত হোসেন। এ সময় বক্তব্য রাখেন AMV.BBDO ইন্টারনিউগ বিশেষজ্ঞ মো. হাসান মিয়াজি, আনুষ্ঠানিক মানবসম্পদ ব্যবস্থাপনা পরিচালক শিখা আক্তার, সদস্য আল মামুন ও ইসমাইল সরকার।

বক্তারা বলেন, AMV BBDO শুধু একটি বিজ্ঞাপন সংস্থা নয়, এটি মানবিকতার এক প্রতীক। আমরা বিশ্বাস করি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সাফল্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রেফাত সরকার, ইবা আক্তার, সারোয়ার মিয়াজি, ইউনুস মিয়াজী, পলি আক্তার, মনিরা আক্তার, মানসুরা বেগ, ঝর্ণা আক্তার ও নুপুর আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশ্বখ্যাত এই বিজ্ঞাপন সংস্থা AMV BBDO হলো BBDO গ্লোবাল নেটওয়ার্কের একটি শাখা, যার সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা সৃজনশীল বিজ্ঞাপন ও সামাজিক দায়বদ্ধতার জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে।

সংস্থাটির কর্মকর্তারা জানান, মানবিকতার মূল্যবোধ থেকেই এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

তারা বলেন, ভালো কাজের মানে পুরস্কারের মধ্যে নয়, বরং অন্যের জীবনে আশার আলো জ্বালানোয়। আমরা দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র, প্রতিবন্ধী ও এতিমদের সহায়তা করে যাচ্ছি। বাংলাদেশে আমাদের কার্যক্রমের মূল উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের আয় বৃদ্ধি।

উল্লেখ্য, পাঁচ বছর আগে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে AMV BBDO বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এরপর থেকে সংস্থাটি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও দাতব্য উদ্যোগে অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা