October 24, 2026, 7:20 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

জাতীয় প্রেসক্লাবে ‘এসটিভি ৫২’ এর শুভ উদ্বোধন ও গণতন্ত্র-সংশ্লিষ্ট আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
Oplus_131072

জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকেল ৩টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে “গণতন্ত্র উত্তরন এবং মিডিয়ার উন্নয়নে সুশীল সমাজ, সাংবাদিক ও গণতন্ত্রকামী সচেতন নাগরিকের করণীয়” শীর্ষক আলোচনা সভা এবং অনলাইন টেলিভিশন চ্যানেল এসটিভি ৫২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, গণতন্ত্রের বিকাশে মিডিয়া কেবল সংবাদ পরিবেশন নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা, গণসচেতনতা ও সামাজিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক নজরুল ইসলাম সাচীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসটিভি ৫২-এর ব্যবস্থাপনা পরিচালক মো. তাইজুল ইসলাম সাগর।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়পকর সহকারী পরিচালক নুরুজ্জামান হোসেন ফারাবী, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক প মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্ত সাংবাদিকতা ও তথ্যের অবাধ প্রবাহ অত্যন্ত জরুরি। পাশাপাশি তারা নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে সচেষ্ট থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কেক কেটে এসটিভি ৫২ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অতিথিরা নতুন এই টেলিভিশন চ্যানেলের সফলতা কামনা করেন এবং গণমাধ্যমকে স্বাধীন, নিরপেক্ষ ও জনগণের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণতন্ত্রকামী সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা