October 25, 2026, 4:41 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

জুলুম অত্যাচারের সাড়ে ১৫ বছর আমরা রাজপথ ছাড়িনি : ব্যারিস্টার রেজভীউল আহসান

কুমিল্লা প্রতিনিধি |

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির অফিস উদ্বোধনের আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি বলেছেন, বিগত ১৫ বছর আমরা আন্দোলন সংগ্রামে কাটিয়েছি। আমরা যতদিন আমাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে না পারব! ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধায় উপজেলা ৬নং ফতেহাবাদ ইউনিয়নের বিএনপির একটি অফিস উদ্বোধন হয়। এই অফিস উদ্ধোধন উপল‌ক্ষে ওই ইউনিয়নের সাইচাপাড়া মস‌জিদ মা‌ঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি।

তিনি আরো বলেন, আমরা নেতাকর্মীরা শুধু নির্যাতিত না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন। স্বৈরাচাররা আমাদের নেত্রীকে ঘরছাড়া করেছে। তাদের দোসরদের মাধ্যমে। ঘরছাড়া করার বিচার হয়েছে। আগস্টের ৫ তারিখ সাধারণ ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনা ওই ভবনকে কবর ভবন বানিয়ে দিয়েছে। আমাদের দেশ নায়ক তারেক রহমানকেও স্বৈরাচাররা কোমর ভেঙে দিতে চেয়েছে। এত জুলুম অত্যাচারের পরেও তিনি কিন্তু ভেঙে পড়েননি। ১৫টা বছর লন্ডনে থেকে আমাদের পরিচালনা করে দলকে সু-সংঘটিত রাখার সক্ষম হয়েছে। উনার নির্দেশই আমরা এই দেবিদ্বারে ১৫ টা বছর কাজ করে গেছি। আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নেতৃত্বে আমরা রাজপথ ছাড়িনি। এই দেবিদ্বারের তৃণমূল বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণের সহায়তায় আমরা ছিলাম। এখনো আছি ইনশাআল্লাহ।

৬ নং ফ‌তেহাবাদ ইউ‌নিয়‌নের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান মোঃ সালাহ উদ্দি‌নের সভাপ‌তি‌ত্বে এবং মকবুল হো‌সেন মাস্টা‌রের সঞ্চালনায় আরো বক্তব্য বক্তব‌্য রা‌খেন পৌর যুবদ‌লের সা‌বেক যুগ্ম আহবায়ক র‌বিউল আওয়াল সাইফুল, বিএন‌পি নেতা মোঃ নজরুল ইসলাম, আব্দুর র‌হিম, প্রবাসী আল আমিন, শ‌রিফুল ইসলাম, হো‌সেন মিয়া, আবু কালাম, চাঁন মিয়া ভুইয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা