October 26, 2026, 10:37 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে ফাইনালে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়েছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখে। তবে প্রথমার্ধে মাঝামাঝি সময়ে সুযোগ কাজে লাগিয়ে একমাত্র গোলটি করে মতলব উত্তর উপজেলা দল। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব উত্তর।

এর ফলে আসন্ন ফাইনালে মুখোমুখি হবে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। আগামী শুক্রবার (৩ অক্টোবর) বিকালে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত এই শিরোপা লড়াই।

সেমি ফাইনাল ট্রফি প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন আরডিসি আল এমরান খান, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার রহমত উল্লাহ, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসিফ মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রাজিব’সহ অন্যান্যরা।

খেলা শেষে মাঠে উপস্থিত ক্রীড়া সংশ্লিষ্টরা বলেন, ফাইনালে জেলার দুই ঐতিহ্যবাহী দল মুখোমুখি হওয়ায় দর্শক ও সমর্থকদের জন্য একটি জমজমাট ফুটবল উৎসব অপেক্ষা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা