October 24, 2026, 12:58 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব দ্বি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) :প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে।

১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত কোটচাঁদপুর পৌর বাস টার্মিনালে প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন, দৈনিক ইনকিলাব ও নবচিত্র প্রতিনিধি খন্দকার আব্দুল্লাহ বাশার ও সাংগঠনিক সম্পাদক লিখনি সংবাদ প্রতিনিধি রমজান আলী।

সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দৈনিক ভোরের সময়ের প্রতিনিধি সোহেল চৌধুরী ও দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান (আপেল)। এ সময় প্রেসক্লাবের ২৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুস্তাফিজুর রহমান আপেল।

নির্ধারিত সময় শেষে বেলা দুইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মরতুজা আলী। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন কোটচাঁদপুর পৌর কাশিপুর কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন ও প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গণমাধ্যম কর্মী রেজাউল করিম।

নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণের পর আগামী ১৯ তারিখ উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান।

এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা