October 24, 2026, 9:51 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

ডাক্তার ফেরাতে ছাত্রনেতার সিভিল সার্জন বরাবর দরখাস্ত ; সিজার বন্ধে জনদুর্ভোগ বাড়ছে মতলব উত্তরে

মমিনুল ইসলাম:
Oplus_16908288

মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ চেয়ে ইউএনওর কাছে আবেদন করে আলোচনায় আসার পর এবার মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার ফেরানোর দাবিতে জেলা সিভিল সার্জন বরাবর দরখাস্ত করেছেন ছাত্রদল নেতা মো. আরিফুল ইসলাম বাবু।

আবেদনে তিনি উল্লেখ করেন, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। পর্যাপ্ত অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতি ও সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও এই হাসপাতালে গত এক বছরেরও বেশি সময় ধরে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে।

বর্তমানে শুধু নরমাল ডেলিভারি করানো হলেও জটিল প্রসবের ক্ষেত্রে রোগীদের বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক বা অন্যত্র যেতে হচ্ছে। ফলে নিম্ন আয়ের বহু পরিবার চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে প্রসবকালীন জটিলতায় পড়ছে, অনেক মা ও নবজাতক মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কারাবন্দি হয়ে ফিরে আসা এই সাহসী ছাত্রনেতার এমন পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় মুসল্লি, সাধারণ মানুষ ও বিভিন্ন ধর্মপ্রাণ নাগরিকরা ফেসবুকে পোস্ট শেয়ার করে তার প্রশংসা করছেন।

ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু বলেন, গাইনী বিশেষজ্ঞ ডা. তাসলিমা আফরোজ বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত থাকলেও মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই সরকারি বেতন-ভাতা নিচ্ছেন। তাঁর অনুপস্থিতির কারণে গাইনী বিভাগ পুরোপুরি অচল হয়ে গেছে। আমি দাবি জানাচ্ছি তাঁকে দ্রুত মতলব উত্তরে ফিরিয়ে এনে গাইনী বিভাগ সচল করা হোক অথবা তাঁর স্থলে একজন নতুন গাইনী বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হোক।

তিনি আরও বলেন, এই দাবি কোনো দলীয় বিষয় নয়; এটি সম্পূর্ণ মানবিক ও জনস্বার্থের দাবি। প্রতিদিন দরিদ্র ও অসহায় মায়েরা চিকিৎসা না পেয়ে কষ্ট পাচ্ছেন। তাই প্রশাসনের দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি।

স্থানীয়রা জানান, সরকারি হাসপাতালে সিজার বন্ধ থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন, যেখানে ব্যয় কয়েকগুণ বেশি। এতে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

উল্লেখ্য, এর আগে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু মসজিদের বিদ্যুৎ বিল মওকুফের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করে এলাকায় ব্যাপক আলোচনায় আসেন। জনস্বার্থে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে তাঁর এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা