October 15, 2026, 2:28 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ : ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি;

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এবং ছেংগারচর পৌর কৃষকদলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে ছেংগারচর বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন।

ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি জাকির হোসেন দর্জির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় কার্যালয় উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু বলেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয়। তারা পালিয়ে থেকে দেশে-বিদেশে বাংলাদেশকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত আছে। তাদের থেকে সবাইকে সাবধানে থাকতে হবে। স্বৈরাচারের দোসররা পালিয়ে থেকে অনলাইনে বিভিন্ন সময় গুজব রটাচ্ছে, গুজবে কান দেয়া যাবে না। গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার গণহত্যা করে দেশ থেকে পালিয়েছে। এদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। ছাত্র-জনতার এ অর্জন বৃথা যেতে দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠন করতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ। তারেক রহমানের নির্দেশেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিচালিত হবে। তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সুন্দর ও সুশৃঙ্খল রাষ্ট্র।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা একেএম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত কৃষকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর নেতৃত্বে কৃষকদলের কার্যালয় থেকে মিছিল বের করেন। মিছিলটি শুরু করে ছেংগারচর বাজারের প্রধান সড়ক ও থানা সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা