October 8, 2026, 7:21 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

দিনভর বৃষ্টি ; দূর্ভোগে শ্রমজীবী মানুষ!

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

চলছে শ্রাবন মাস। দিনভর বৃষ্টি হচ্ছে। কখনো ভারি বর্ষণ,কখনো গুঁড়ি গুঁড়ি। থেমে থেমে সারাদিন বৃষ্টি চলছে। যার ফলে দিনমজুর ও খেটে খাওয়া হতদরিদ্র মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

কারো ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ,কারো আবার বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে নেওয়া ঋণের কিস্তির টাকার চিন্তায় কাটছে দিন। সীমাহীন দূর্ভোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা।

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,এক শ্রেণির খেটে খাওয়া মানুষ বৃষ্টির মধ্যেই চালিয়ে যাচ্ছেন নিজের কর্ম।

অপরদিকে কৃষাণের কাজ থেমে থাকলেও থেমে নেই ভ্যানচালকের ভ্যান চালানো। ভ্যানের ওপরে পলিথিন টানিয়ে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভাড়া নিয়ে ছুটে চলছেন বিভিন্ন এলাকায়। এমনই একজন ভ্যান চালক নাহিম ।

তিনি বলেন, মাথায় কিস্তির চাপ,তাই ঘরে না থেকে টাকা আয় করতে বেরিয়ে পড়লাম। তবে কিস্তির টাকা জোগাড় করা মনে হয় সম্ভব হবে না।

অপর একজন কলার দোকানি ফয়সাল মোল্লা বলেন, ‘বৃষ্টির দিনে বেচা-কেনা খুবই কম। ছেলেটার প্রাইভেট খরচের টাকা জোগাড় করতেই কলা বিক্রি করতে এসেছি তবে পুরো কলা মনে হয় আজ বিক্রি হবে না।

এদিকে নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে অনেকেই ছাতা মাথায় দিয়ে ছুটে যাচ্ছেন গন্তব্যের দিকে। বৃষ্টি ঘন দিনে চায়ের দোকানের আড্ডা চলছে সমানে।

দেশে চলমান ঘটনা নিয়ে ঘন্টার পর ঘন্টা চলছে বাজিমাত কথা। সঙ্গে সমানে ফুকাচ্ছেন চা ও বিড়ি। চায়ের দোকানে গল্পে মজে থাকা কয়েকজন লোকের সঙ্গে কথা হলে তারা জানান,সারাদিন বৃষ্টি হচ্ছে,বাড়ি থেকে আর কি করব,তাই চলে আসলাম চায়ের দোকানে। বৃষ্টিতে বাড়ি থাকতে ভালো লাগে না দোকানে এসে লোকের সঙ্গে কথা বললে সময় কেটে যায় তাই চায়ের দোকানে বসেই গল্প গুজব করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা