October 8, 2026, 7:04 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

না ফেরার দেশে চলে গেলেন চিলমারীর হাফেজ মোঃ আবু তাহের

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন, হাফেজ আবু তাহের (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

হাফেজ আবু তাহের, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা হাটখোলা গ্রামের মরহুম জামাল উদ্দিনের পুত্র।

তিনি সবুজপাড়া তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গতকাল শনিবার রাত ৯টার দিকে মাচাবান্দার চৌরাস্তার মোড়ে মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্বকভাবে আহত হন তিনি। সাথে সাথে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে, সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকাল ৯টা ২০ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

হাফেজ আবু তাহেরের মৃত্যুর সংবাদ চিলমারীতে ছড়িয়ে পড়লে গোটা এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। শত শত হাফেজের ওস্তাদ আবু তাহের অকাল মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছে না। ৪ বছর আগে বিয়ে করেছেন তিনি।

চিলমারী উপজেলা হাফেজ কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মোঃ ইউসুফ আলী জানান, হাফেজ আবু তাহের চিলমারী উপজেলা হাফেজ ক্যল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। ২ মায়ের ৭ ভাই ২ বোনের মধ্যে আবু তাহের দ্বিতীয় মায়ের প্রথম সন্তান। তার ভাইয়েরা চিলমারীর বাইরে থাকায় জানাযা নামাজ ও দাফনের স্থান ও সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

হাফেজ আবু তাহেরের মৃত্যুতে চিলমারী উপজেলা হাফেজ কল্যাণ সংস্থা, উপজেলার সকল হাফেজ ও ওয়ালামায়ে কেরামগণ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

তার এই অকাল মৃত্যুতে চিলমারী হাফেজ কল্যাণ সংস্থাসহ সকল হাফেজদের মাঝে শোকের ছায়া বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা