October 26, 2026, 12:23 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

পিআর নয়, আগের পদ্ধতিতেই নির্বাচন : অধ্যাপক তানভীর হুদা

মমিনুল ইসলাম :
Oplus_131072

চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক তানভীর হুদা বলেছেন, নির্বাচনকে বানচাল করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। দেশের মানুষ ইভিএম বুঝে না, তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বুঝবে কী করে? আগের পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমির মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তানভীর হুদা আরও বলেন, আপনারা দেখেছেন, গত কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর প্রশাসন নেক্কারজনক হামলা চালিয়েছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এ দল রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। বিএনপি সন্ত্রাসে বিশ্বাসী নয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার।

অনুষ্ঠান শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাগানবাড়ি আইডিয়াল একাডেমি থেকে শুরু হয়ে র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আনোয়ারপুর চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা