October 24, 2026, 7:55 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

বানারীপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক মাস্টারের দাফন

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ৭১’র রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার শুক্রবার (১৭ মে) সকাল ৭টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে বৃহস্পতিবার নিজ বাড়িতে তিনি স্ট্রোক করেন।

তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক,সৈয়দকাঠি ইউনিয়ন ইসলামিয়া কলেজের সভাপতি ও উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক।

ওইদিন (শুক্রবার) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার তালাপ্রসাদ ঈদগাহ্ ও তাঁর এক সময়ের কর্মস্থল তালাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের উপস্থিতিতে এবং উপজেলা  নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদারের নেতৃত্বে একদল চৌকস পুলিশ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা