October 25, 2026, 11:16 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

বুড়িচং উপজেলা যুবলীগ সভাপতি জাকারিয়া গ্রেপ্তার!

বুড়িচং প্রতিনিধি।।

যুবলীগ নেতা জিএমএন জাকারিয়া’কে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

গ্রেফতারকৃত জিএমএন জাকারিয়া বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বুড়িচং উপজেলা যুবলীগের সভাপতির পদে রয়েছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা বারোটায় বুড়িচং সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সভাপতি জিএমএন জাকারিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জাকারিয়া বুড়িচং সদর ইউনিয়নের আরাগ-আনন্দপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।

ওসি আরো জানান, ছাত্র আন্দোলনে জড়িত থাকার অভিযোগে জিএমএন জাকারিয়ার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা