October 6, 2026, 12:38 am
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

বুড়িচংয়ে চাঁদা না দেয়ায় দোকানে হামলা ও ভাংচুর!

বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে তার দোকানে হামলা করে ভাংচুর করে দুর্ভৃত্যরা।

গত ৮ সেপ্টেম্বর রোজ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা দিকে শিবরামপুর হাজী বাড়ি সংলগ্ন নাহিদা এন্টারপ্রাইজে মোঃ সিয়াম (২৪), মোঃ সাইমন (২২), মোঃ নজরুল ইসলাম (৪৫), মোঃ মজনু মিয়া (৩০), মোঃ মোসলেম মিয়া (৫৫) সহ আরো কিছু অজ্ঞাতনামা লোক এসে চাঁদা দাবি করে।

দোকান মালিক নাহিদা বেগম একজন সহজ-সরল অসহায় নারী। সে কাছে তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে আসামীগণ তার দোকানে হামলা করে লুটতরাজ চালায় এবং ভাংচুর করে।

খোজ নিয়ে জানা গেছে যে, আসামীগণ নাহিদা বেগমের প্রতিবেশি হয়। যারা বিভিন্ন সময় তার দোকান থেকে পণ্যসমূহ বাকিতে নিয়ে থাকে এবং তার বাকি টাকা চাইলে ঝগড়ার সৃষ্টি করে। প্রতিবারের মতো এবারও পাওনা টাকা চাইলে তারা নাহিদা বেগমের সাথে ঝগড়া সৃষ্টি করে উল্টো তার কাছে ১০ হাজার টাকার চাঁদার দাবি করে এবং প্রাণনাশের হুমকী দেয়। আসামীগণ নাহিদা বেগমের পিতা মারধর করে ও শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে এবং দেশী অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে দোকানের সাটার ও দরজা ভেঙ্গে ভেতরে থাকা মালামাল তছনছ করে ফেলে। এতে করে দোকানে দেড় লক্ষ টাকার অধিক ক্ষতি সাধিত হয় এবং ক্যাশে থাকা নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। সেসময় নাহিদা বেগম পিতাকে রক্ষা করতে আসলে তার চুল ধরে কাপড় খোলার চেষ্টা করে শ্লীলতাহানী করে তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়, যার মূল্য ১লক্ষ টাকার অধিক।

আহত অবস্থায় নাহিদা বেগম সহ অন্যরা বুড়িচং সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহণ করেনি। কখন নিরুপায় হয়ে ভূক্তভোগীরা আদালতে মামলা করেন।

এই বিষয়ে নাহিদা বেগম আকুলভাবে বলেন, আমি এর সুবিচার কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা