October 9, 2026, 10:37 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

বুড়িচংয়ে জগতপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই একই পরিবারের ৪টি বাসতঘর!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।

(৯ অক্টোবর ২০২৪) বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের মনাগাজী সনাজ নূর মোহাম্মদ এর বাড়িতে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান সরকার।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা যায়,জগতপুর মনাগাজী গোষ্ঠীর মৃত: সরু মিয়ার ছেলে আব্দুল কুদ্দুছ, মো: কাউছার মোঃ বাহারুল ও মোঃ মানিকের ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে।আগুনের খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। কতক্ষণে একই পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বসতঘরের মালিক আকতার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মাটি ও টিন সেটের ৭ কক্ষ বিশিষ্ট দুইটি ঘর আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়। এতে আমাদের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। আমরা একদম নি:স্ব হয়ে পড়েছি। জানা যায়,৪টি বসত ঘরের সকল আসবাবপত্র, তিনটি  ফ্রিজ,৩টি সেলাই মেসিন,৩টি গ্যাস সিলিন্ডার ও  চুলা, ৪টি স্টিলের আলমারি,ওয়াল শোকেস পুড়ে যায়। তাদের মধ্যে মো:বাহারুল এর ব্যবসার জন্য সংগ্রহ করা ২০০,০০০/(দুই লক্ষ্য) টাকা নগদ, মো:আব্দুল কুদ্দুছ এর সি এন জি ক্রয়ের জন্য সংগ্রহ করা ৪০০,০০০/(চার লক্ষ্য টাক পুড়ে যায়। এতে তাদের চারটি পরিবার প্রায় নি:স্ব হয়ে পড়েছে।

স্থানীয়রা আরো জানায়, এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন সহ এলাকাবাসীদের সহযোগীতার হাত বাড়িয়ে না দিলে তাদের দ্বারা ঘর পুনরায় উত্তোলন করা সম্ভব হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা