October 15, 2026, 2:27 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বুড়িচংয়ে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় চারপাশে আবৃত আর কনকনে ঠান্ডা। কুয়াশার গ্রামীণ সড়ক ও হাওর বিল। মাঘের  শীতের তীব্রতা একটু পরিলক্ষিত হচ্ছে। হিমশীতল ঠান্ডা উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

কাঁপানো শীত উপেক্ষা করে বোরো ধান রোপ নের কর্মযজ্ঞ চলছে চাষীদের। বোরো ধানের কচি চারায় ফসলের মাঠ যেন সবুজ গালিচায় আবৃত । শীতের সকাল থেকে সন্ধ্যা বোরো আবাদি জমিগুলো ট্রাক্টর দিয়ে চাষ করে যাচ্ছেন কৃষকেরা।

অনেক কৃষকই বোরো ধানের চারা রোপণে ব্যস্ত রয়েছেন। শরীরে হালকা শীতের পোশাক মাথায় কাপড় লাগিয়ে কাজের মধ্যে রয়েছেন ফুরফুরে মেজাজে। আনন্দ যেন কোন অংশে কম নেই তাদের।

শীতল পানি, কাদামাটির হাড় কাঁপানো ঠান্ডা আর কষ্টকে পিছনে ফেলে অনেক চাষীরা চারা সংগ্রহ করে সেই চারা আবার জমিতে রোপণ করছেন। অনেকে কোদাল দিয়ে করছেন সীমানা নির্মাণ। কেউবা আবার জমির আগাছা পরিষ্কারে ব্যস্ত।

জমিতে জৈব সার ছিটানো সহ তৈরি জমিতে পাম্পের মাধ্যমে পানি সেচ দিয়ে তা ভিজিয়ে রাখার চেষ্টা করছেন। শ্রমিক সংকট থাকায় বোরো ধানের চারা রোপণে কৃষকদের সাহায্য করছেন তাদের পরিবারের ছোট বড় অন্যান্য সদস্যরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা