October 24, 2026, 5:08 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা

বোয়ালখালীতে বাগীশিক উপজেলা সংসদ কর্তৃক বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

বোয়ালখালীতে বাগীশিক উপজেলা সংসদ কর্তৃক বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।

গতকাল রবিবার (৬ এপ্রিল) রাতে সনাতনী সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব শ্রীশ্রী বাসন্তী পূজা উপলক্ষে মহা নবমীতে বোয়ালখালী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদ এর নেতৃবৃন্দ।

এই উপলক্ষে বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী ও পশ্চিম শাকপুরা যুব সংঘের উদ্যোগে

আয়োজিত সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা ও মিলন মেলা অনুষ্ঠানে এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি শ্রী রূপন ধর এর সঞ্চালনায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সংসদের সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল, প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর স্মরণে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক সাংবাদিক ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, প্রধান বক্তা ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রানু মজুমদার, বিশেষ অতিথি ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের দপ্তর সম্পাদক শ্রী সঞ্জয় দেবনাথ, বাগীশিক পৌরসভা সংসদের মহিলা সম্পাদিকা বাপ্পি শর্মা ও কালিপদ দাস প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব জলদাস বলেন নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে পারলেই প্রজন্ম বিপথে পরিচালিত হওয়া থেকে অনেকটা রক্ষা পাবে। বর্তমান সময়ে মোবাইল আসক্তির কারণে প্রজন্ম বিপথে পরিচালিত হওয়া লক্ষণীয়, এর থেকে উত্তরণে ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি চর্চার বিকল্প নাই।

শিক্ষক সত্যপ্রিয় শীল বলেন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দেহ মন পবিত্র হয়। সম্প্রীতির বন্ধন তৈরি হয়, তাই যত বেশি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ও গীতাপাঠ করা হবে ততই সকলের জন্য মঙ্গলকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা