October 25, 2026, 1:30 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

বোয়ালখালীর ইউএনও মোঃ রহমত উল্লাহ’র বদলি ও পদোন্নতিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রহমত উল্লাহ’র বদলি ও কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) ও দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক শ্রী বিপ্লব জলদাস ও সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল প্রমূখ।

এ সময় (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহকে শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও পরবর্তী গন্তব্য কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর কর্মময় জীবনের সফলতা ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা