October 6, 2026, 12:27 am
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

ভোটারদের দ্বারে দ্বারে ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
????????????

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে তিন ধাপে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। এ ধারাবাহিকতায় মতলব উত্তর উপজেলার পৌরসভা ও সব ইউনিয়নসহ পাড়া-মহল্লায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, প্রতিদিন সকাল সন্ধ্যায় উপজেলার গুরুত্বপূর্ণ  বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীক ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। ভাইস চেয়ারম্যানের প্রার্থীদের মধ্যে দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রতি ভোটারের দুয়ারে গিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। তাছাড়া তিনি প্রতিদিন তার সঙ্গীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে তার নির্বাচনী এলাকায় দোয়া ও ভোট চান। তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে। মতলব উত্তর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এবার মাত্র দুই জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তার মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তালা প্রতিক প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান এমনি আভাস শোনা যাচ্ছে ভোটারদের মাঝে।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ। বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ী উপজেলা থেকে মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করব। সম্মেলিত উদ্যোগে মরন নেশা মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।

তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা