October 5, 2026, 11:24 pm
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

মতলবে আইনশৃঙ্খলার চরম অবনতি : চুরি, ডাকাতি, ছিনতাই বেড়েছে ; আতঙ্কে পুরো জনপদ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ যেন প্রতিদিনকার ঘটনায় পরিণত হয়েছে। রাত হলেই কোথাও না কোথাও ঘটছে নতুন অপরাধ, আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।

সাধারণ মানুষ বলছেন, পুলিশ প্রশাসন যদি এখনই কঠোর না হয়, তাহলে এ অঞ্চলে অপরাধ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সম্প্রতি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব কলসভাঙ্গা গ্রামে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। বিজিবি সদস্য মো. নাঈমের ঘরে শাবল দিয়ে তালা ভেঙে ও আলমারি চূর্ণ করে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুটে নেয় ডাকাতদল। রাতের আঁধারে বাড়িভাংগা গ্রামের মহন মিয়ার বাড়িতে চোর চক্র ডুকে, কেউ না থাকায় ঘরে থাকা সমস্ত মালামাল নিয়ে যাওয়া।

এছাড়াও, বারোআনী গ্রামের গরু ব্যবসায়ী মোফাজ্জল হোসেন দেওয়ানের তিনটি গরু ডাকাতরা ছুরি ও চাপাতির মুখে নিয়ে যায়। তার দুই ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে। অটোচালক নুর হোসেন, শাহাদাৎ, সোহাগসহ আরও অনেকেই চুরি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন।

বিশেষ করে মেঘনা-ধনাগোদা বেড়ীবাঁধ এলাকা, সুজাতপুর হাইওয়ে রোড, সাহেব বাজার ব্রিজ, মোহনপুর পর্যটন কেন্দ্র, ষাটনল, আমিরাবাদ, মতলব টোল প্লাজা এলাকা, কালীরবাজার, বেলতলী ও টরকি বকুলতলা এসব স্থান হয়ে উঠেছে অপরাধীদের ‘সেফ জোন’।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন বলেন, প্রতিদিনই বেড়ীবাঁধ ও হাইওয়ের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই হচ্ছে। রাতের আঁধারে অন্ধকার রাস্তা ও পর্যাপ্ত টহল না থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা।

অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির জানান, আমরা চিহ্নিত চোর, ডাকাতদের তালিকা করছি। টহল বাড়ানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, আমাদের কাছে খবর এসেছে মতলব উত্তরের কয়েকটি যায়গায় বিচ্ছিন্নভাবে চুরির ঘটনা বেড়েছে এবং মাদকের কিছু সম্পৃক্ততা বাড়ছে। এ ব্যাপারে অপরাধ নিয়ন্ত্রণে মতলব উত্তর পুলিশ এবং ডিবি পুলিশ এর পক্ষ থেকে অতিরিক্ত টহল মোতায়েন করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা চলবে। কোনো অপরাধী ছাড় পাবে না। জনগণকে সুরক্ষা দিতে আমরা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা