October 24, 2026, 10:46 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে ছাত্রদল নেতা খবির মিয়াজির সংবাদ সম্মেলন!

মতলব উত্তর প্রতিনিধি :

মতলব উত্তরে জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও ইউনিয়ন ওএমএসের ডিলার মো. খবির মিয়াজিকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ শনিবার ২৯ মার্চ বিকেলে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচানি গ্রামের চৌরাস্তা সংলগ্ন ঈদগাঁ মাঠে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন – জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ও ইউনিয়ন ওএমএসের ডিলার মো.খবির হোসেন মিয়াজি।

তিনি বলেন, আমি জহিরাবাদ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস ডিলার এবং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। গত ২০, ২১ এবং ২২ মার্চ আমার ডিলারসীপের বরাদ্দকৃত চাউল বিতরণ করেছি। কার্ডধারী ১০ জন নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় এই ১০ জনের চাল নিরাপদ স্থানে রাখি। কারণ, গুদাম ঘরটি মেইন রাস্তার সাথে এবং রাতে কোন নাইট গার্ড না থাকায় ঝুঁকিপূর্ণ। কিন্তু ডিলারশীপের সময় লটারিতে ডিলারশীপ না পেয়ে আমার প্রতিপক্ষ ফ্যাসিস্ট ও স্বৈরাচার হাসিনা সরকারের দোসর মনির খান সহ বেশ কয়েকজন আমার বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালায়। প্রকৃতপক্ষে আমার কোন অসৎ উদ্দেশ্য ছিল না। আমার ডিলারশীপ বাতিলের ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল এ কাজ করছে। আমি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু’সহ দলীয় এবং স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা