October 15, 2026, 2:58 pm
শিরোনামঃ
আফগানিস্তানের সঙ্গে ড্র, জয়ের সুযোগ হাতছাড়া বাংলাদেশের খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে

মতলব উত্তরে জমি নিয়ে বিরোধ: চাচা-চাচী ও ৭ মাসের অন্তঃসত্ত্বা বোনকে কুপিয়ে জখম

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা, চাচী ও সাত মাসের অন্তঃসত্ত্বা চাচাতো বোনকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত তিনজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের বিনন্দপুর গ্রামে। আহতরা হলেন হান্নান মিয়াজী, তার স্ত্রী জোহরা বেগম এবং তাদের অন্তঃসত্ত্বা মেয়ে সুরমা আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহ আলম মিয়াজির দুই ছেলে সৌরভ, শুভ প্রকাশ নাঈম ও তাদের মা শিরিনা বেগম মিলে এ হামলার ঘটনা ঘটায়। হামলাকারীরা হান্নান মিয়াজির আপন ভাতিজা ও ভাবি।

ভুক্তভোগী পরিবার জানায়, ২০২৩ সালের ৭ নভেম্বর হান্নান মিয়াজী তার ভাই শাহ আলম মিয়াজির কাছ থেকে ১৩১ নং বড় লক্ষীপুর মৌজার বিএস ২৫৮ ও ১৬৭ দুটি খতিয়ানের ১৫ শতাংশ জমি সাব-কাবলা দলিলে ক্রয় করেন। মঙ্গলবার সকালে তিনি নিজ জমিতে হালচাষ ও ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষ তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হান্নান মিয়াজি ও তার স্ত্রীকে কুপিয়ে এবং বেদম মারধর করে রক্তাক্ত অবস্থায় জমিতে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হান্নান মিয়াজির ছেলে মো. নাবিল সাংবাদিকদের বলেন, আমি বাড়িতে থাকি না। কিন্তু তারা আমার বাবা, মা ও সাত মাসের অন্তঃসত্ত্বা বোনকে যেভাবে মেরেছে মানুষ মানুষকে এমনভাবে মারতে পারে না। এখন তারা মৃত্যুশয্যায়। আমরা আইনের আশ্রয় নেব এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।

স্থানীয়রা জানান, এর আগেও এ জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। শাহ আলম মিয়াজির ছেলে ও পরিবার হান্নান মিয়াজির কাছে জমি ফেরত চাইতে থাকে। জমি ফেরত না দেওয়ায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। গত বছরের ১৭ ডিসেম্বর একই পরিবারের উপর হামলা চালানো হয়েছিল।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা