October 25, 2026, 12:27 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ধ্বংস

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা সংরক্ষণে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার মেঘনা নদী এলাকায় মোহনপুর, দশানী ও কালীরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২টি বেহুন্দী জাল এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত সব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. মোশারফ হোসেন, অভয়াশ্রম পাহারাদার ইমান আলী।

মৎস্য বিভাগ জানায়, জাটকা ধরা, পরিবহন ও বিপণন বন্ধে নদী ও চরাঞ্চলে প্রতিদিনই টহল জোরদার করা হয়েছে। জাটকা নিধন বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন,বেহুন্দী জাল ও কারেন্ট জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো ব্যবহার করলে ছোট মাছসহ বিপুল পরিমাণ জাটকা ধ্বংস হয়। তাই আমরা নিয়মিতভাবে নদী ও খালে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে বিনষ্ট করছি। ইলিশ সম্পদ রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬পর্যন্ত চলমান রয়েছে জাটকা সংরক্ষণ অভিযান। প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ সময়ে নদীতে জাল ফেললে বা জাটকা পরিবহন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা