October 25, 2026, 8:16 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২০ কেজি জাটকা উদ্ধার ; এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর খালে জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ১২০ কেজি জাটকা মাছ উদ্ধার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো: নাসির উদ্দীন। অভিযান শেষে উদ্ধারকৃত ১২০ কেজি জাটকা মাছ স্থানীয় এতিমখানায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাতীয় অর্থনীতিতে মাছ একটি গুরুত্বপূর্ণ খাত। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, আর এই ইলিশের ভবিষ্যৎ টিকিয়ে রাখতে জাটকা সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি যাতে কেউ নিষিদ্ধ সময়ে জাটকা আহরণ করতে না পারে। সাধারণ জনগণের সহযোগিতা পেলেই ইলিশ সম্পদ রক্ষা সম্ভব।

তিনি আরও জানান, নভেম্বর মাসেও নদীতে জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই তিনি জেলেদের আইন মেনে চলার আহ্বান জানান এবং অবৈধ জাটকা আহরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা