October 24, 2026, 5:52 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে ঝড়-বৃষ্টিতে বজ্রপাত, মাছ ধরতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী আলিফ (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ মে ২০২৫) দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আলিফ হাশিমপুর প্রধান বাড়ির বাসিন্দা কবির প্রধান ও আয়েশা বেগমের ছেলে। সে একটি দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আলিফ বাড়ির প্রায় ২০০ গজ উত্তর পাশে একটি জমিতে মাছ ধরার জন্য জাল পাততে যায়। হঠাৎ করে শুরু হওয়া ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তার নানী আরোফা বেগম ও প্রতিবেশী আনিসা বেগম তাকে জমিতে কাদা পানির মধ্যে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে যান। তারা গিয়ে দেখেন, আলিফ নিস্তেজ হয়ে পড়ে আছে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আলিফকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে ততক্ষণে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্বজনরা।

এ বিষয়ে এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারটির পাশে আছি। বজ্রপাত প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং খোলা জায়গায় ঝড়-বৃষ্টির সময় যাওয়া থেকে বিরত থাকতে হবে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিকভাবে এটি বজ্রপাতে মৃত্যু বলেই নিশ্চিত হওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে।

বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া ও খোলা মাঠ বা জলাভূমি এড়িয়ে চলাই এই দুর্যোগ থেকে রক্ষার প্রধান উপায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা