October 11, 2026, 12:15 am
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

মতলব উত্তরে তানভীর হুদার নির্দেশে বিএনপির গণসংযোগ ও পূজা মণ্ডপ পরিদর্শন

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলার শ্রীরায়েরচর ব্রিজ এলাকা, দূর্গাপুর ইউনিয়ন, ফরাজীকান্দি ইউনিয়নের হোয়াইট হাউস রেস্টুরেন্টের সামনে, জনতার বাজার বিএনপি কার্যালয়, এখলাসপুর ইউনিয়নের এখলাসপুর বাজার বিএনপি কার্যালয়, মোহনপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে নেতৃবৃন্দ গণসংযোগ করেন।

পরে আমুয়াকান্দা গ্রামের পূজা মণ্ডপে গিয়ে তারা পূজার শুভেচ্ছা বিনিময় করেন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

এসময় নেতৃত্ব দেন বিএনপি নেতা আহসান উল্ল্যা প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, এখলাছপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মানিক মোল্লা, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মল্লিক, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্বাস মিয়াজী, সাধারণ সম্পাদক আরশাদ বেপারী, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, সাবেক সভাপতি আহমদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লালু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক দলের সদস্য ছাত্তার ঢালী, ঢাকা মহানগর ছাত্রদল নেতা ইসরাফিল আলম, মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক শিবলু, যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, ইউনিয়ন যুবদল নেতা ইকবাল নেতা, উপজেলা ছাত্রদল নেতা তানজিল প্রধান, মিরাজ প্রধানসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

তারা জানান, তানভীর হুদার নির্দেশে চলমান এই কর্মসূচির লক্ষ্য হলো জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি বিএনপির সৌহার্দ্য এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা