October 6, 2026, 12:48 am
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

মতলব উত্তরে দোকানে চোরাই মোবাইল ফোন রাখার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চোরাই মোবাইল ফোন রাখার অভিযোগে মহসীন আহম্মেদ নামে ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাদুল্লাপুর ইউনিয়নের পাঠান বাজার এলাকায় একটি মোবাইল দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মতলব উত্তর থানার এসআই সাদেকুর রহমান, এএসআই রবিউল হোসেন ও সঙ্গীয় ফোর্স বিশেষ এ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ের মূল গেটসংলগ্ন ‘রাজু টেলিকম’ দোকান থেকে ৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি কুমারধন গ্রামের মো. মহসীন আহাম্মেদ (৫৬)।

তিনি সাদুল্লাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে, Redmi, Samsung, Vivo, Realmeসহ বিভিন্ন ব্র্যান্ড। কিছু মোবাইলের IMEI নম্বর মিললেও একটির IMEI কেটে ফেলা ছিল।

পুলিশের এমন অভিযানে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, একজন ইউপি সদস্যের মতো দায়িত্বশীল ব্যক্তির এ ধরনের অপরাধে জড়ানো সমাজের জন্য লজ্জাজনক।

পুলিশ জানায়, দোকানটির অভ্যন্তর থেকেই মোবাইলগুলো উদ্ধার করা হয় এবং প্রাথমিকভাবে এগুলো চোরাই বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় ৪১৩/৩৪ ধারায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃত ইউপি সদস্যকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি মো. রবিউল হক বলেন, একজন জনপ্রতিনিধি চোরাই মোবাইল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়া অত্যন্ত দুঃখজনক। আইন সবার জন্য সমান পদ-পদবি বা পরিচয় দেখে কাউকে ছাড় দেওয়া হবে না। চোরাই মালামালের উৎসসহ পুরো চক্রকে চিহ্নিত করতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা