October 15, 2026, 2:38 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মতলব উত্তরে নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

মতলব উত্তর প্রতিনিধি:

“নব দিগন্ত গড়বে পথ, তারুণ্য চেতনায় করব শপথ”  এই স্লোগানকে ধারণ করে চাঁদপুর জেলার মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি এইচএসসি ২০২৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সকালে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের পুরানো ভবনের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আরিফ উল্লাহ, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আল আমীন পারভেজ, সহকারি অধ্যাপক জয়নাল আবেদীন, আইসিটি প্রভাষক সমীর ঘোষ, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাকসুদুর রহমান।

আরো বক্তব্য রাখেন তরুণ সংগঠক ও নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান রোকন সরকার, ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা সোহেল মুন্সি, সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর সদস্য ইমন খান, নিশ্চিন্তপুর সূর্য তরুণ ক্লাবের প্রতিষ্ঠাতা আবুল কাশেম মুন্সি, পদুয়া ব্লাড ডোনার ক্লাবের সভাপতি শাহাদাত, মেডিফাস্ট মেডিকেল সার্ভিস এর সিনিয়র ইনচার্জ পাখি আক্তার।

অনুষ্ঠানে নব দিগন্ত ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকুল ইসলাম, মেরাজ উদ্দিন শুভ, ছাব্বির হোসেন ও মহোসেনা আক্তার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বই ঘর লাইব্রেরি’র স্বত্বাধিকারী ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার মোসলেম উদ্দিন শিপন। পরে দোয়া ও মিলাদ পরিচালনা করেন নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ইমাম হোসেন মোস্তাফি।

দোয়া ও মিলাদ শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্য দিয়ে নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধনী সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা