October 10, 2026, 11:10 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

মতলব উত্তরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন ; বিএনপিকে বিতর্কিত করতে নতুন চক্রান্ত শুরু হয়েছে : অধ্যাপক তানভীর হুদা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী পুত্র অধ্যাপক তানভীর হুদা বলেন, বিএনপিতে ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির বিরুদ্ধে একটি কুচক্রীমহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করছে। তাদের বলে দিতে চাই, গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপিকে কিছু করতে পারেনি, বরং বিএনপি এখন দ্বিগুণ শক্তিশালী হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় রয়েছে নেতৃবৃন্দ।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার ও ছেংগারচর পৌর বিএনপির আয়োজন মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন অধ্যাপক তানভীর হুদা।

তানভীর হুদা বলেন, বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এ দলে কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী কিংবা মাদক কারবারিদের জায়গা নেই। গত এক বছর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার সরকার পতনের পরেও সাধারণ মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। কারণ, প্রশাসনযন্ত্রসহ দেশের নানা স্থানে ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে বসে থেকে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি নির্বাচিত সরকার গঠন হলেই এসব ষড়যন্ত্রের অবসান ঘটবে। বিএনপি সাধারণ জনগণের দল, আর একনিষ্ঠ নেতাকর্মীদের জন্যই আজ দলটি এতটা মজবুত হয়েছে।

তানভীর হুদা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গত ৫ আগস্টের পরে যারা বিএনপিতে এসেছেন, তাদের যাচাই-বাছাই করে সদস্যপদ দিতে হবে। আর যারা বিগত ১৭ বছর ধরে হামলা-মামলা সহ্য করে, জেল-জুলুম খেটে দল ছাড়েননি—তাদের অগ্রাধিকার দিতে হবে। তারাই আগামী দিনে বিএনপির নেতৃত্ব দেবেন।

তিনি গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার উল্লেখ্য করে বলেন, ওখানে আবারো প্রমাণ হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এই মুহূর্তে বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ও সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, চাঁদপুর জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, কানাডা বিএনপি সাধারণ সম্পাদক নবির হোসেন নবি, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহা পরিচালক মো. আলমগীর সরকার,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ফরাজি, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্ণা বেগম, ছেংগারচর পৌর মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ।

আলোচনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদ জানিয়ে সুজাতপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা