October 24, 2026, 3:30 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামে মাদক কারবারি ও মামলাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সুগন্ধী বেরীবাঁধ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী। এতে শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সুগন্ধী গ্রামের মৃত সিরাজ উদ্দিন আহমেদ সরকারের ছেলে জিয়া উদ্দিন আহমেদ ওরফে রাসেল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মিথ্যা মামলার মাধ্যমে নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের হয়রানি করছে। গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন অজুহাতে তারা প্রায় ৬-৭টি মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ ওঠে।

বক্তারা বলেন, সুগন্ধী একটি আদর্শ গ্রাম। বহু গুণিজনের বসবাস এই গ্রামে। কিন্তু মাদক ব্যবসায়ী ও মামলাবাজ জিয়া উদ্দিন আহমেদ রাসেল ও তার সহযোগীরা এ গ্রামের সুনাম ক্ষুণ্ন করছে। তারা আমাদের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেরীবাঁধ এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ইউপি সদস্য মো. রোকন, সমাজসেবক আমির হোসেন, মো. রিয়াজুল হাসান বাবলুসহ অনেকে।

মানববন্ধনের বিষয়ে অভিযুক্ত জিয়া উদ্দিন আহমেদ বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি মামলা ন্যায়সংগতভাবে করেছি।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে জিয়া উদ্দিন আহমেদ ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা