October 15, 2026, 1:35 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মতলব উত্তরে সাবেক ছাত্র নেতা রনি শিকদার সড়ক দুর্ঘটনায় আহত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

মতলব উত্তরে ফরাজিকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রনি শিকদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে।

সেদিন বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’র প্রতিবাদে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে অনুষ্ঠিত মোটরসাইকেল মহরায় যোগ দিতে রনি শিকদার নতুন বাজারের দিকে আসছিলেন। পথে দক্ষিণ রামদাশপুর জোড়া ব্রিজের কাছে একটি বেপরোয়া গতির অটোরিকশার সঙ্গে তার মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় তিনি ব্রিজের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাকে নতুন বাজার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বাম পায়ের ফেক্সার ইনজুরি ও বুকে তীব্র ব্যথার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

বর্তমানে রনি শিকদার চিকিৎসাধীন রয়েছেন।

তিনি ফরাজিকান্দি ও মতলব উত্তরের সর্বস্তরের জনগণ, মুসল্লী এবং গুণীজনের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন, আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা