October 25, 2026, 12:50 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে সিপাইকান্দি বেড়িবাঁধে প্রাইভেটকার ও ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষ ; আহত ৩

বিশেষ প্রতিনিধি, মতলব উত্তর :

চাঁদপুর মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি বেড়িবাঁধ এলাকায় আজ ৫ জানুয়ারী রবিবার দুপুরে একটি প্রাইভেটকার ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে অটোতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি দ্রুতগতিতে আসছিলো, একই সময়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি উল্টে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তবে এখনো আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এই সময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত একজনকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে দায়ী করা হচ্ছে।

এই বিষয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সিপাইকান্দি বেড়িবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরেই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী সেখানে স্পিডব্রেকার স্থাপন সহ দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা