October 9, 2026, 11:31 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

ময়নামতি উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে ডিসি বরাবর স্মারকলিপি প্রদান!

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার ‘ময়নামতি উপজেলা’ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিরুল কায়সার’র (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রধান কালে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার’র সাথে বিস্তারিত কথা বলেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা।

তারা বলেন, কুমিল্লা বুড়িচং উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে, গোমতি নদীর পশ্চিম পাড়ের চারটি ইউনিয়নকে (ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ভারেল্লা দক্ষিণ) ভেঙ্গে ‘ময়নামতি উপজেলা’ নামে একটি উপজেলা করার দাবি দীর্ঘকাল ধরে, এ অঞ্চলের মানুষ বিগত ৬০ বছর যাবত আন্দোলন-সংগ্রাম করে আসছিল। আজ তারই প্রেক্ষিতে আপনি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা। আমাদের ময়নামতিকে উপজেলায় বাস্তবায়ন করতে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।

এ সময় তারা জেলা প্রশাসকের কাছে ময়নামতি অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার বিস্তারিত তথ্যও তোলে ধরেন।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মুনতাকিম, কুমিল্লা বারের সাবেক সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন, অধ্যক্ষ, শাহাজাহান, অধ্যক্ষ বদিউল আলম, সংগঠনের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আব্দুল মবিন খান, যুগ্ন আহ্বায়ক মাওলানা মোঃ মফিজুল ইসলাম, যুগ্ন আহবায়ক অধ্যাপক হুমায়ুন কবির, যুগ্ন আহবায়ক মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ দিদার উল আলম দিদার , যুগ্ন সদস্য সচিব মোঃ আবু মুছা, যুগ্ম সচিব মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম সচিব অধ্যাপক মনিরুল ইসলাম, যুগ্ম সচিব এম এম বিলাল হোসাইন (বিল্লাল ফকির), প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন।

উপস্থিত ছিলেন, ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার শফিউল আজম রিপন, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, অ্যাডভোকেট বিলাল হোসেন, মাওলানা ওবায়দুল্লাহ, ময়নামতি কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সাধারণ, ব্যবসায়ী আনিসুর রহমান, শরীফ আহমেদ, মাহবুব আলম খোকন, শামসুল আলম বেপারী, তোফায়েল আহমেদ, এডভোকেট গাজী শাহ আলম প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ময়নামতি প্রেসক্লাবের আহ্বায়ক মামশাদ কবির, সাংবাদিক মারুফ আহমেদ, সাংবাদিক গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলাপ্রশাসকের সাথে সাক্ষাৎ শেষে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু এবং জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরির আমির কাজী দ্বীন মোহাম্মদ এর সাথে সাক্ষাৎ করেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যরা।

এসময় নেতৃবৃন্দ উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা