October 24, 2026, 6:56 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মেঘনায় অবৈধ জালের দখলদারিত্ব ভাঙল প্রশাসন, পুড়িয়ে ধ্বংস চাঁই-জাল

মমিনুল ইসলাম:
Oplus_16908288

মেঘনা নদীতে দেশীয় মাছের পোনা ও জাটকা রক্ষায় আবারও কঠোর অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর এখলাশপুর, বাহাদুরপুর, বোরচর ও সটাকী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাঙ্গাসের পোনা ধরার জন্য ব্যবহৃত ২টি চাঁই, ২টি বেহুন্দী জাল, ৪টি গছি জাল এবং ১০টি চায়না দুয়ারি চাঁই জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে এসব অবৈধ জাল ও সরঞ্জাম আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর আউটপোস্ট এর কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হক।

স্থানীয়দের মতে, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মেঘনায় মাছের প্রাকৃতিক প্রজনন বাড়বে এবং জেলেদের ভবিষ্যৎ জীবিকাও সুরক্ষিত হবে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মেঘনা নদী আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্যভাণ্ডার। অবৈধ জাল ও চাঁই ব্যবহার করে পোনা ধ্বংস করা হলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। সে কারণে পোনা ও জাটকা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলেদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সরকার ঘোষিত মাছ সংরক্ষণ নীতিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নদী ও বাজার পর্যায়েও নজরদারি জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা