October 25, 2026, 6:52 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মেঘনায় মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে ইউএনও’র নেতৃত্বে অভিযান : ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মমিনুল ইসলাম:
Oplus_16908288

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বৃহৎ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার এখলাশপুর, কালীরচর, বকচর ও দশানী এলাকায় তিনটি স্পিডবোট যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপ-পরিদর্শক দাদন মিয়া (মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি), মৎস্য দপ্তরের কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান প্রসঙ্গে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় কেউ যাতে নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারে, সেজন্য আমরা কঠোর অবস্থানে আছি। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। মা ইলিশ রক্ষা করা মানে দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেওয়া।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মা ইলিশের প্রজনন মৌসুমে মেঘনায় প্রতিদিনই অভিযান চলছে। স্থানীয় প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের সমন্বয়ে আমরা দিন-রাত কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা