October 24, 2026, 8:24 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

সুনামগঞ্জ-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসন থেকে ইসলামী ও সমমনা ১০ দল সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি তাওহিদুল ইসলাম, মাওলানা নুর উদ্দিন, সিদ্দিকুর রহমান ছোটন হাফেজ মাওলানা আজিজুল রহমান, মুফতি জোবায়ের আলম, শামসউদ্দিন আহমদ ও মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গেল ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করে তা আজ ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা জনি রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা