October 6, 2026, 12:39 am
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী

ইন্তেকাল করেছেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (জন্ম ২ ডিসেম্বর ১৯৫৯) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য। মহাজোটের অংশিদার বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান তিনি।

প্রাথমিক জীবন

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ২ ডিসেম্বর ১৯৫৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের ফটিকছড়ির আজিম নগরে জন্মগ্রহণ করেন। তার ২ ছেলে দুই ছেলে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারী। তিনি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর দৌহিত্র।

রাজনৈতিক জীবন

মাইজভান্ডারী মাজার ভিত্তিক ইসলামিক রাজনৈতিক দল তরিকত ফেডারেশনের চেয়ারম্যান। মাজারগুলির একটি সংগঠন মাইজভাণ্ডারী বাংলাদেশ দরগাহ মাজার ফেডারেশনের তিনি সভাপতি। তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে এরপর বিএনপিতে যোগদান করেন।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচন করলেও প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের কাছে হেরে যান তিনি। ২০০৫ সালে বিএনপি ছেড়ে তিনি মাজার ভিত্তিক ইসলামিক রাজনৈতিক দল তরিকত ফেডারেশন গঠন করে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন। ২০০৮ সালের নবম জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজে ঢাকা-২, ঢাকা-১৪ ও ঢাকা-১৬ সহ আরও ৪২ আসনে তরিকত ফেডারেশন নির্বাচনের অভিজ্ঞতা লাভ করেছিল কিন্তু সংসদে কোনো আসন জয়ী হয়নি। ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে সংসদ সদস্য হন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের মনোনয়ন পান নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা