August 15, 2026, 6:08 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

অবশেষে কৃষকের মুখে হাসি ; ইউএনও’র উদ্যোগে মতলব উত্তরে খাল খনন শুরু

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় দেড় কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট) সকালে পৌরসভার হানিরপাড় এলাকা থেকে ছেংগারচর বাজার পর্যন্ত প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে এ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ।

এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি উজ্জ্বল ফরাজী, সাংবাদিক মাহবুব আলম লাভলু এবং সততা পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আব্দুল আউয়াল সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর বিএনপির প্রচার সম্পাদক আক্তারুজ্জামান, যুবদল নেতা টিপু সুলতান ফরাজী প্রমুখ।

স্থানীয় হানিরপাড় গ্রামের কৃষক মো. আব্দুল মান্নান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা বছরের পর বছর ধরে জমিতে পানি জমে নষ্ট হতে দেখেছি। ধান-সবজি অনেক সময় চাষ করা যেত না। আজ খাল খনন শুরু হওয়ায় মনে হচ্ছে আমাদের কষ্টের অবসান হবে। এখন থেকে জমিতে সহজে পানি নামবে, আবার সেচের সুবিধাও পাওয়া যাবে। এটা আমাদের জন্য আশীর্বাদের মতো।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, দীর্ঘদিন খালটি খনন না করায় আশেপাশের কয়েকটি গ্রামের কৃষকরা জলাবদ্ধতার শিকার ছিলেন। খাল খনন হলে জলাবদ্ধতার সমস্যা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ বলেন, খাল খনন কার্যক্রমটি এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল। খনন সম্পন্ন হলে পানি নিষ্কাশনের সমস্যা দূর হবে এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

স্থানীয় কৃষকরা জানান, খালটি খনন করায় হানিরপাড়, জোরখালী, বারোআনী, দশানী, মাথাভাঙা, মিলাররচর ও বালুচর এলাকার কৃষিজমি জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কৃষিকাজে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা