August 11, 2026, 9:34 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

কবর

তাপস কুমার বর

আমি নিরুত্তরের উত্তর খুঁজেছি,

তোমার বিগলিত মনের আবাসে!

একদিন প্রেম শব্দটা,

কখনো দেবদাস,

কখনো রবীন্দ্রনাথের অমিত বানিয়ে রাখবে কি কাছে?

 

তুমি বিস্ময়গুলোকে নিরুত্তর দিও না…

লাবণ‍্য,

তোমাকে সে, খুঁজতে খুঁজতে

মকড়সার জালে….

তার প্রেম আটকে গেছে!

 

সে কবরের সম্মুখে দাঁড়িয়ে কাঁদে,

একদিন যার প্রতিশ্রুতিতে

সে,বার বার ছুটে আসতো,

ওই দূরের মোহন বাঁশির সুরে!

 

তুমি নিরুত্তর দিও না লাবণ‍্য,

যার কলমের কালির শব্দ ফুরিয়ে গেছে!

একদিকে সে,পাতার পর পাতা ছিঁড়ে,

বোঝাতে চাইতো, তার উত্তর তোমাকে!

 

আজ সেই কবরখানায়,

কেন তোমার নিরুত্তর কাঁদছে?

এখনো সে,দেবদাস হতে চায় না,

নয়তো,রবীন্দ্রনাথে সেই অমিত হতে!

 

প্রতিদিন,প্রতিরাত, সে তোমার কাছে ছুটছে,

একটা নিরুত্তরের উত্তর…

শুধু তোমার জন‍্যে

গোছানো রয়েছে…

তোমার পঙক্তির অশ্রু ঝরানো কবরে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা