August 13, 2026, 4:54 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

কুখ্যাত নৌ ডাকাত বাবলা হত্যা মামলায় জনপ্রতিনিধিকে আসামী করার এলাকাবাসীর মানববন্ধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

আলোচিত সমালোচিত কুখ্যাত নৌ ডাকাত বাবলা। চাঁদপুর-মুন্সিগঞ্জের মেঘনা-ধনাগোদা নদী এলাকার অন্যতম জলদস্যু। সম্প্রতি মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে নিজ বাহিনীর গ্রুপের ভাগ ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে নিহত বাবলা ডাকাত।

ওই হত্যা মামলায় কালীপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য জসিম উদ্দিনকে আসামী করা হয়। নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে হত্যা মামলা আসামি করার প্রতিবাদে সোমবার (৪ নভেম্বর) সকালে কালীপুর স্কুল এন্ড কলেজ মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, বাবলা একজন আলোচিত ডাকাত সর্দার। সে অত্র নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, নৌ ডাকাতি, চুরি, খুন, গুম সহ কুখ্যাত সব অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি সহ ৪২টি মামলা রয়েছে। এমন একজন কুখ্যাত ডাকাত সর্দারের নিহতের খবরে এলাকাবাসী স্বস্তি পেয়েছে। কিন্তু আমরা হতাশ হয়েছি যখন শুনলাম বাবলা হত্যা মামলায় নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। আমরা মনে এটা ষড়যন্ত্রমুলক। এই মামলা থেকে জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত অব্যাহতি দিতে হবে। শুধু তাই যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকেও জবাবদিহি করতে হবে। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবী জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত এই অব্যাহতি দিতে হবে।

ছাত্রনেতা সজিব আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বশিরুল হক বাচ্চু মিয়াজী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী খুকু, শিক্ষক দুলাল হোসেন, মাহমুদা আক্তার, শওকত হোসেন, জুয়েল ঢালী প্রমুখ।

এসময় বাবলা ডাকাত হত্যা মামলা থেকে নিরপরাধ জসিম উদ্দিন মেম্বার সহ নিরপরাধ সকলকে অব্যাহতি চেয়ে বিভিন্ন স্লোগান তুলে মিছিল করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা