August 10, 2026, 1:42 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চাঁদপুর শহরে বাসে আগুন ; হেলপার দগ্ধ

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর :

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে অবস্থানরত আনন্দ পরিবহন নামে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে গাড়ীতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত হয়েছেন গাড়ির চালক নাছির উদ্দিন বিপ্লব।

আজ ৬ জানুয়ারি ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চালক নাছির উদ্দীন বিপ্লব জানান, হেলপারসহ তারা দুজন বাসে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তারা লাফিয়ে গাড়ি থেকে নেমে যায়। এসময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।

নোয়াখালী চাঁদপুর এর মধ্যে চলাচলকারী আনন্দ পরিবহন বাসের মালিক শম্ভু চন্দ্র দাস দাবী করেন, কয়েকজন মুখোশধারী যুবক এসে গাড়ীতে আগুন লাগিয়ে দেয়। গাড়িটি গতকাল নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকে আবারো নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল। চাঁদপুর ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশন এর উপ-পরিচালক সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের সীট ও গ্লাস আংশিক পুড়ে যায়। তদন্তের পর বলা যাবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কয়েলের আগুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা