August 11, 2026, 11:09 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চিলমারীতে হাসপাতালের বিছানা ভেঙ্গে রোগী মেঝেতে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা এক রোগীর বিছানা ভেঙ্গে মেঝেতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছেন।

সরকারী হাসপাতালের বিছানা ভাঙ্গার ঘটনায় চিলমারীবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এতে হাসপাতালের সার্বিক অবকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মাঝে।

আজ শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার সময় সরকারি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ২৬ নম্বর বিছানা ভেঙ্গে যাওয়ার ঘটনাটি ঘটেছেন। ভুক্তভোগী রোগীর নাম মোছাঃ নুরনেছা বেগম (৫৫)।

তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের ফকির পাড়া গ্রামের বাসিন্দা বলে জানাযায়। আজ সকালে তিনি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে ভর্তি হয়েছেন বলে জানাযায়।

মোছাঃ নুরনেছা বেগম জানান, ঘাড়ব্যাথা নিয়ে আজ সকালে হাসপাতালে এসে ভর্তি হন। এরপর যখন ওই বিছানায় তাকে দেয়া হয়। তখন থেকেই নড়বড়ে অবস্থায় ছিলো। সন্ধ্যার দিকে তার ছেলে নুর হাসান (১২) বিছানার ওপর বসলে ভেঙে পড়ে যায়। এ সময় সামান্য ব্যথা পান বলে জানান তিনি।

তবে হাসপাতালের সার্বিক অবকাঠামোর এমন অবস্থা হওয়ায় অনেকের মাঝে নানা ধরনের প্রশ্ন উঠেছেন।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম বলেন, আমি ছুটিতে থাকায় বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা