August 10, 2026, 11:35 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

জহিরাবাদ ইউনিয়নে নৌকার ভোট প্রার্থনা ও কর্মী তালিকা প্রস্ততকরন সভা

মমিনুল ইসলাম:

তৃণমূলকে অধিকতর শক্তিশালী ও সম্মানিত করলেই আগামী নির্বাচনেও নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান।

বুধবার (১ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশে ও উপজেলা আওয়ামী লীগের আহ্বানে দ্বাদশ সংসদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নৌকার ভোট প্রার্থনা ও কর্মী তালিকা প্রস্ততকরন সভা সানকিভাঙ্গা গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজান) এর বাড়িতে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান প্রধান বলেন, তৃণমূলই আওয়ামী লীগের প্রাণশক্তি। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগের দায়বদ্ধতা কেবলমাত্র বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি। আর জনগণের সঙ্গে আওয়ামী লীগের সেতুবন্ধন হলো-আওয়ামী লীগের তৃণমূল। তৃনমূলে ঐক্য না থাকলে দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয় কঠিন হবে।

জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস ছাত্তার মাস্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ডের নেতাদের উপস্থিতিতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা