August 15, 2026, 3:13 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

জাটকা সংরক্ষণে মতলব উত্তরের বিভিন্ন বাজার ও মৎস্য আড়দে অভিযান!

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন মাছ বাজার ও মৎস্য আড়দে জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ অভিযানে ৬০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ বাজেয়াপ্ত করে নিকটতম এতিমখানায় বিতরণ করা হয়।

বুধবার (১২ মার্চ) সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মতলব উত্তর থানা পুলিশ ও উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা হয়।

জানা যায়, চাঁদপুরের নৌ-সীমানায় ১ মার্চ থেকে জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু। দেশের ছয়টি অভয়াশ্রমের মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবি পর্যন্ত ৭০ কি.মি.মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে সকল প্রকার মৎস্য আহরণবন্ধসহ জাটকা সংরক্ষণ কর্মসূচি পালিত হবে। এর অংশ হিসেবে উপজেলার বেলতলী, কালিপুর, ষাটনল কুনু মার্কেট, ছেংগারচর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনতা বাজার ও বাবুরবাজার, এখলাশপুরের বিভন্ন মৎস্য আড়ৎ পরিদর্শন করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, সরকারের জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে মতলব উত্তর উপজেলার বিভিন্ন মাছঘাট, হাট-বাজারে প্রচারনা চালানো হয়েছে। এ সময় যদি কেউ নিষেধাজ্ঞ অমান্য করে জাটকা নিধন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী দিনগুলোতেও ইলিশের কাঙ্খিত উৎপাদন রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা