October 24, 2026, 8:55 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

ঝিনাইদহ কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের কমিটি গঠন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

”চলার পথে ভালোর সাথে কোটচাঁদপুর রিপোটার্স ক্লাব” এ শ্লোগানে নতুন কমিটি গঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে কোটচাঁদপুর মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠিত হয়। অশোক দে কে ক্লাবের সভাপতি, সুব্রত কুমার কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,২০০১ সালের এক সন্ধ্যা রাতে কোটচাঁদপুর মেইনবাসস্ট্যান্ডের মেহেরুন হোমিও হলে বসে কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের প্রথম কমিটি গঠন করা হয়। এরপর থেকে অনেক ঘাত প্রতিঘাত মেনে নিয়ে ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পা দিয়েছেন গণমাধ্যম কর্মীদের সংগঠন কোটচাঁদপুর রিপোটার্স ক্লাব।

ক্লাব গঠনের পর থেকে ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় গেল ২০ মার্চ ক্লাবের নতুন কমিটি গঠনের জন্য বিলুপ্ত করা পুরাতন কমিটি।

গঠন করা হয় ৩ সদস্যের আহবায়ক কমিটি। আব্দুল খালেককে করা হয় আহবায়ক আর ওই কমিটির সদস্য করা হয় জাকির হোসেন ও রাম জোয়ার্দার’কে। ওই কমিটি নীতিমালা অনুযায়ী নতুন কমিটি গঠন করে দেয়ার কথা।

সে অনুযায়ী শুক্রবার সন্ধ্যা রাতে কোটচাঁদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জরুরি সভা আহবান করেন ক্লাবের আহবায়ক আব্দুল খালেক। ক্লাবের সব সদস্যের উপস্থিত থেকে করা আলোচনা। এরপর সকল সদস্যের সম্মতিতে অশোক দে (দৈনিক সংবাদ) কে সভাপতি ও আজকের পত্রিকার সুব্রত কুমার কে সাধারণ সম্পাদক করা হয় । ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি আব্দুল খালেক বিশ্বাস,যুগ্ন সাধারন সম্পাদক মনোজ মালাকার, সাংগাঠনিক সম্পাদক জাকির হোসেন,অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম,দপ্তর সম্পাদক রাম জোয়ার্দ্দার,প্রচার সম্পাদক আকিমুল ইসলাম সাজু। নির্বাহীরা হলেন জুলফিককার আলী ও রোকুনুজ্জামান।

পরে কমিটির সকলে আহবায়ক কমিটির আহবায়ক সহ সদস্যদের কে ধন্যবাদ জানান নতুন কমিটির সভাপতি সম্পাদক ও সদস্যরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা