September 25, 2026, 4:13 am
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

ড. সৈয়দ জামিল আহমেদ এর সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি, চট্রগ্রাম :
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 378.8463; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

আজ রোববার (১৯ মে ২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড মিউজিক বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাট্যপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ এর সাথে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ড. সৈয়দ জামিল আহমেদ একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে লোকসংস্কৃতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা, মতবিনিময় ও তথ্যচিত্র নির্মাণের জন্য সাক্ষাৎকার নিয়েছেন।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ড. সৈয়দ জামিল আহমেদকে ড. হরিশংকর জলদাসের লেখা গ্রন্থ লোকবাদক বিনয়বাঁশী বইটি উপহার হিসেবে প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী দোলন জলদাস প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা