চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন দুই দিনের সফরে মতলব আসছেন। আগামী ১৭ ও ১৮ এপ্রিল এ সফরসূচী নির্ধারণ করা হয়েছে।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরসূচী অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় তিনি মতলব বাজার শাহী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে মতলব দক্ষিণে নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরদিন শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালিতে অংশগ্রহণ করবেন সংসদ সদস্য। পরে সকাল ১১টায় মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
একই দিন দুপুর ২টায় মতলব উত্তর ও দক্ষিণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে মতলব ত্যাগ করার কথা রয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ থাকলে এ সফরসূচীতে পরিবর্তন আসতে পারে।
এ সফর উপলক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা, দুই থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।