October 25, 2026, 3:48 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

দুর্গাপূজায় গুজব রোধে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সাথে ইউএনও মতবিনিময় সভা 

মোঃ আবদুল্লাহ বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।

দুর্গাপূজাকে সামনে রেখে গুজব রোধে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সদস্যের সাথে মতবিনিময় সভা করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

সোমবার (৭ অক্টেবর) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন,  দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার গুজব ছড়াতে না পারে সে জন্য আপনারা সাংবাদিকরা আমাকে সহযোগিতা করবেন।

আপনারা ফেইসবুকে এক্টিভ থাকবেন। কোথাও কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমাকে অবগত করবেন। এই বুড়িচংয়ে বিগত দিনে সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠু ভাবে তাদের ধর্মীয় উৎসব দূর্গাপূজা উদযাপন করেছে। আমি চাই এ বছরেও তারা যেন সুষ্ঠু ভাবে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসবটি পালন করতে পারে। এ জন্য বুড়িচংয়ের সবাই যেন আমাকে সহযোগিতা করে।

এসময় বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ইউনিয়ন ভিত্তিক দূর্গাপূজার নিরাপত্তা বিষয়ক উপ-কমিটি গঠন করেন।

সভায় উপস্থিত ছিলেন,  বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,  সহ- সাংগঠনিক আক্কাস আল মাহমুদ হৃদয়, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. সাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, সদস্য আলমগীর হোসেন বাচ্চু,  ফয়েজ আহমেদ প্রমুখ।

সভায় বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে দুর্গাপূজায় সার্বিক সহযোগিতা ও গুজব রোধে সকল সদস্যরা কাজ করার আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা