September 9, 2026, 11:53 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

বগুড়ার শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে যুবক খুন!

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাসুদ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে  মারপিটের ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থা মাসুস, তার মা মনোয়ারা বেগম, বোন শেফালী ও চাচাতো ভাই শহীদুলকে বগুড়া শজিমেকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মাসুদের মৃত্যু হয়। নিহত মাসুদ মির্জাপুর গ্রামের মৃতঃ হোসেনের পুত্র বলে জানা যায়।

এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত ইয়াকুব ও মতিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।

ঘটনাস্থলে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ  শাহীনুজ্জামানসহ পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে৷

স্থানীয়রা জানান, বাড়ির পাশের এক শতক জায়গা নিয়ে নিহত মাসুদ রানার সঙ্গে অভিযুক্ত মতিয়ার রহমান মতিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে আমিন ডেকে ওই জায়গা শালিসের মাধ্যমে মাপযোগ করে  মীমাংসার চেষ্টা করে উভয়পক্ষ। তবে মীমাংসা না হওয়ায় অভিযুক্ত মতিয়ার তার অনুসারীদের নিয়ে রবিবার বিকেলে মাসুদ রানা ও তার বাড়ির বাকি সদস্যদের লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। মাসুদ রানা মারা যাওয়ার খবরটি এলাকায় ছড়িয়ে পরলে অভিযুক্ত দুইজনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।

এব্যাপারে শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম গণমাধ্যমেকে বলেন, ঘটনাটি শোনার পর থেকেই আমি, ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছি। ঘটনার সাথে জড়িতদের

সনাক্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা